RCTV Logo ডেস্ক রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

ট্রেনে ঈদযাত্রা;আজকে পাওয়া যাবে ২৫ মার্চের টিকিট

প্রতিকী ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) অনলাইনে আগামী ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়।

আজ শনিবার (১৫ মার্চ) ২৫ মার্চের টিকিট বিক্রি শুরু হবে। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি।

বাংলাদেশ রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে, দুপুর ২টায় পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এবারও ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে এবং বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া টিকিট রিফান্ড করার সুযোগ থাকবে না।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট বিক্রি হবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট বিক্রি হবে ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি হবে ২০ মার্চ। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।

এছাড়া, যাত্রীদের সুবিধার্থে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে ৪টি আসনের টিকিট কিনতে পারবেন।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে চলাচলকারী ৪৩টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। গতকাল সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

ঈদযাত্রায় ট্রেনের টিকিট সংগ্রহে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১০

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১১

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১২

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

দাম কমলো জেট ফুয়েলের

১৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৭

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১৮

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০