RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন

চিটাগং কিংসের পারিশ্রমিক বিতর্ক, ভুক্তভোগীদের অভিযোগ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণের রানার্স আপ চিটাগং কিংসের পারিশ্রমিক পরিশোধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করা পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি দাবি করেছেন, তিনি এখনো তার পারিশ্রমিকের সিংহভাগ পাননি।

দলটির ওপেনার পারভেজ হোসেন ইমনও একই অভিযোগ করেছেন। শুক্রবার (১৪ মার্চ) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘৫০ শতাংশ পেয়েছি, বাকিটা এখনও পাইনি। দেবে দেবে বলছে, কিন্তু আমরা এখনও পাচ্ছি না। আমি, শরিফুলসহ সব খেলোয়াড়ই… যা পেয়েছি, তা বিপিএল চলাকালীনই পেয়েছি।’

পারিশ্রমিক বকেয়া থাকায় মানসিক চাপে ভুগছেন জানিয়ে ইমন আরও বলেন, ‘আমাদের মূল মনোযোগ থাকে পারফরম্যান্সের দিকে। কিন্তু যখন পারিশ্রমিক নিয়ে ভাবতে হয়, তখন তা আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটায়।’

এর আগে বিপিএল চলাকালেও একবার পারিশ্রমিক না পাওয়ার কারণে ইমন দলের ক্যাম্পে যোগ দেননি বলে গুঞ্জন ছড়িয়েছিল। তখন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী বলেছিলেন, ‘তিনি সন্তুষ্ট না হলে টাকা কেন পাবেন!’ পরবর্তীতে অবশ্য তিনি এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন।

শুধু ইমন ও আফ্রিদিই নন, চিটাগং কিংসের সঙ্গে কাজ করা কানাডিয়ান উপস্থাপিকা ইয়েশা সাগরের চুক্তির সমাপ্তিও ঘটেছে তিক্ততার মধ্যে।

এবারের বিপিএলে পারিশ্রমিক বিতর্কের শীর্ষে ছিল দুর্বার রাজশাহী। দলটির বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তার কারণে একটি ম্যাচ বর্জন করেছিলেন। এমনকি দলটির কর্ণধার শফিকুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে চাপের মুখে তিনি খেলোয়াড় ও স্টাফদের বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দেন।

টুর্নামেন্ট শেষ হওয়ার পর চিটাগং কিংসের পারিশ্রমিক পরিশোধে গড়িমসি করার বিষয়টি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করে ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছে। এখন দেখার বিষয়, বিসিবি চিটাগং ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১২

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৩

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৫

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৭

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৯

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

২০