RCTV Logo হেলথ ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

ইফতারে স্বাস্থ্যকর যেসব ফল খাবেন

ছবিঃ সংগৃহীত

সারা দিন রোজা রেখে মাগরিবের আজানের পর ধর্মপ্রাণ মুসলমানরা ইফতার করেন। ইফতারের মাধ্যমে শরীর নতুন করে শক্তি সঞ্চয় করে এবং কর্মচঞ্চল হয়ে ওঠে। তাই সুস্থ থাকতে হলে ইফতারে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা গুরুত্বপূর্ণ।

অতিরিক্ত মসলাযুক্ত ও তৈলাক্ত খাবার এড়িয়ে এমন কিছু খাবার রাখতে হবে, যা শরীরকে ঠাণ্ডা রাখবে, সারা দিনের ক্লান্তি দূর করবে এবং পানির চাহিদা পূরণ করবে। এ ক্ষেত্রে ফলের কোনো বিকল্প নেই। বিশেষত কিছু নির্দিষ্ট ফল আছে, যা শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

চলুন জেনে নিই ইফতারে কোন ফলগুলো খেলে আপনি সতেজ থাকবেন—

১. শসা

শসায় প্রায় ৯৫% পানি থাকে, যা শরীরকে ভেতর থেকে ঠাণ্ডা রাখে। এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকায় এটি ওজন নিয়ন্ত্রণেও সহায়ক। শসা কেটে সালাদ হিসেবে খেতে পারেন কিংবা শসার জুস বানিয়েও পান করতে পারেন।

2. তরমুজ

গরমকালের অন্যতম সেরা ফল তরমুজ, যা শরীরকে দ্রুত হাইড্রেট করে। এতে ৯২% পানি, ভিটামিন-এ, ভিটামিন-বি৬, ভিটামিন-সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড রয়েছে। ইফতারে সরাসরি খেতে পারেন অথবা তরমুজের শরবত বানিয়ে নিতে পারেন।

৩. কমলা

কমলায় ৮০% পানি থাকে, যা শরীরকে দীর্ঘসময় হাইড্রেটেড রাখে। এতে রয়েছে পটাসিয়াম, ভিটামিন-বি১, ভিটামিন-এ, ক্যালসিয়াম ও কপার। এক গ্লাস কমলার রস ইফতারে খুবই উপকারী হতে পারে।

৪. আপেল

আপেল শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে এবং এতে রয়েছে পেকটিন, ভিটামিন-বি, ভিটামিন-সি ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। বিশেষ করে সবুজ আপেল বেশি স্বাস্থ্যকর। ইফতারে এটি কেটে খেতে পারেন বা জুস বানিয়ে নিতে পারেন।

ইফতারে এসব ফল রাখলে শরীর সতেজ থাকবে, পানিশূন্যতা দূর হবে এবং সারাদিনের ক্লান্তি কেটে যাবে। তাই প্রতিদিনের ইফতার মেনুতে অন্তত এক-দুটি স্বাস্থ্যকর ফল রাখার চেষ্টা করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০