পরীক্ষামূলক
LIVE TV

কারিনার সঙ্গে আলিঙ্গন, মুখ খুললেন শাহিদ কাপুর

প্রায় দেড় যুগ পর কারিনা কাপুরের সঙ্গে আলিঙ্গন করলেন শাহিদ কাপুর। সম্প্রতি আইআইএফএ মঞ্চে তাদের দেখা হয়, যেখানে একে অপরকে আলিঙ্গন করেন। এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক চর্চা শুরু হয়। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন কারিনার সাবেক প্রেমিক শাহিদ কাপুর।

আইআইএফএ মঞ্চে দাঁড়িয়ে শাহিদ বলেন, “এটা নতুন কিছু নয়। আমাদের মাঝে দেখা-সাক্ষাৎ হয়েই থাকে। আজ মঞ্চে দেখা হয়েছে, ভবিষ্যতেও এমন দেখা হতে পারে। ভক্তরা যদি এটি পছন্দ করেন, তবে তার চেয়ে ভালো কিছু নেই।”

২০০৭ সালে শাহিদ-কারিনার প্রেম ভাঙার খবরে তোলপাড় হয়েছিল বলিউড। এর ঠিক কিছুদিন আগেই তাদের ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল হয়, যা বি-টাউনে আলোচনার ঝড় তোলে। এরপর থেকেই একে অপরকে এড়িয়ে চলতে শুরু করেন তারা। দীর্ঘ ১৮ বছর তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, এমনকি সামনাসামনি কথাও হয়নি। পরে দুজনই নিজেদের ব্যক্তিগত জীবনে নতুন সম্পর্ক গড়ে তোলেন।

দীর্ঘদিন পর সেই পুরনো মান-অভিমানের বরফ গলিয়ে সাবেক প্রেমিকাকে আলিঙ্গন করলেন শাহিদ কাপুর। তবে এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটো সাংবাদিকরা।

আসলে, বিশেষ অতিথিদের সম্মান জানাতেই মঞ্চে উঠেছিলেন শাহিদ ও কারিনা। সেই ফাঁকে হাসিমুখে কথা বলে একে অপরকে আলিঙ্গন করেন তারা। মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয় নেট দুনিয়ায়, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা। নেটিজেনদের মধ্যেও এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

Facebook Comments Box

মন্তব্য করুন