RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ মার্চ ২০২৫, ৭:১৭ অপরাহ্ন

রোজা রেখে ক্রিম-লোশন ব্যবহার করা যাবে কি?

ছবি : সংগৃহীত

প্রশ্ন:

রোজা অবস্থায় মুখে ক্রিম, লোশন বা তেল ব্যবহার করলে কি রোজা ভাঙবে?

উত্তর:

রোজার মূলনীতি অনুযায়ী, যেকোনো বস্তু যদি শরীরের ভেতরে প্রবেশ করে এবং তা পাকস্থলী বা মস্তিষ্কে পৌঁছে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়।

এই নীতির ভিত্তিতে, তেল, আতর, সুরমা, লোশন, ক্রিম, মলম, পাউডার বা চিকিৎসার জন্য ব্যবহৃত চামড়ার প্লাস্টার ইত্যাদি রোজা ভঙ্গ করে না, কারণ এসব উপাদান শরীরের ভেতরে প্রবেশ করে না বা পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না।

🔹 ফাতাওয়া ইসলামিয়্যাহ গ্রন্থে বলা হয়েছে—
“তেল, ক্রিম, লোশন, মলম বা চামড়ায় ব্যবহৃত চিকিৎসার উপকরণ রোজা ভঙ্গ করে না। কারণ, এসব বস্তু চামড়ার মাধ্যমে শোষিত হলেও পাকস্থলীতে পৌঁছায় না।” (ইবনে জিবরীন, ফাতাওয়া ইসলামিয়্যাহ ২/১২৭)

এ বিষয়ে হাদিস শরিফে সুরমা সম্পর্কে স্পষ্ট উল্লেখ আছে, যা অন্যান্য প্রসাধন সামগ্রীর ক্ষেত্রেও প্রযোজ্য।

🔹 আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন—
এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে জিজ্ঞেস করলেন, “আমি চোখে কষ্ট পাচ্ছি। রোজা রেখে কি সুরমা ব্যবহার করতে পারি?”
রাসুলুল্লাহ (সা.) উত্তর দিলেন, “হ্যাঁ, পারো।” (সুনানে তিরমিযী ১/১৫৪)

রোজা রেখে ক্রিম, লোশন, তেল, সুরমা বা মলম ব্যবহার করা জায়েজ, কারণ এগুলো শরীরের ভেতরে প্রবেশ করে না এবং রোজা ভঙ্গের কারণ হয় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০