RCTV Logo আরসিটিভি ডেক্স
৬ মার্চ ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই নির্বাচন: বিবিসিকে ড. ইউনূস

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, তা দলটিকেই সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। ড. ইউনূস বলেন, গত বছর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর তাকে সরকারের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি চমকে গিয়েছিলেন। তিনি বলেন, “আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। এর আগে কখনও সরকারি দায়িত্ব পালন করিনি। তবে পরিস্থিতি বুঝে কাজ করতে হয়েছে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতি পুনর্গঠন আমাদের অগ্রাধিকার ছিল। সাবেক সরকারের রেখে যাওয়া অর্থনীতি সম্পূর্ণ বিধ্বস্ত। এটি এমন যেন ১৬ বছর ধরে একটি ভয়ানক টর্নেডো হয়েছে, আর আমরা এখন তার টুকরোগুলো জোড়া দিচ্ছি।”

গত বছরের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিচারের দাবি উঠেছে। ড. ইউনূস আশা প্রকাশ করেন, চলতি বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সেই নির্বাচনে অংশ নেবেন কিনা, তা এখনও অনিশ্চিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১১

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৫

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৬

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৭

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৮

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৯

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

২০