ভূমিকম্পে কাঁপলো রংপুর সহ দেশের বিভিন্ন স্থান
আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রংপুর সহ দেশের বিভিন্ন এলাকা। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।
এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও ও লালমনিরহাটে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। রংপুর নগরীসহ আশে-পাশে ভুমিকম্প হয়। এতে মানুষজন আতংকিত হয়ে পড়েন।
মন্তব্য করুন