পরীক্ষামূলক
LIVE TV

টিসিএ রংপুরের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

রংপুরে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন টিসিএ’র সদস্য ও একুশে টিভির ভিডিও জার্নালিস্ট আলী হায়দার রনি। এছাড়া মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ফুয়াদ হাসানকে সদস্য সচিব এবং এটিএন নিউজের ভিডিও জার্নালিস্ট মনিরুজ্জামানকে সদস্য করা হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি রাতে রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে টিসিএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে কমিটির মেয়াদ পূর্তি হওয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আহ্বায়ক আলী হায়দার রনি জানান, টিসিএ রংপুরের নির্বাচন সুষ্ঠু ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে শিগগিরই নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন