পরীক্ষামূলক
LIVE TV

নতুন শিক্ষা উপদেষ্টা হলেন সি আর আবরার

অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার

মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় সি আর আবরার শপথ নেবেন

কে এই সি আর আবরার?

শিক্ষা ও পেশা:

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
  • অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ছিলেন।

মানবাধিকার ও গবেষণা:

  • বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের বিষয় নিয়ে কাজ করেছেন
  • রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন
  • চীন ও যুক্তরাষ্ট্রের রোহিঙ্গা ইস্যুতে অভিন্ন অবস্থানের সমালোচক ছিলেন।

সরকার ও নীতিনির্ধারণে অবস্থান:

  • আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন ও ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে সরব ছিলেন।
  • সাম্প্রতিক সময়ে ভারতীয় রাজনীতি ও গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেছেন।

লেখালেখি ও প্রকাশনা:

  • দেশ-বিদেশের নানা জার্নাল ও সংবাদপত্রে তাঁর লেখা প্রকাশিত হয়েছে
  • তাঁর গবেষণা ওয়েস্ট ভিউ প্রেস, ম্যাকমিলান ইন্ডিয়া ও আর্থস্ক্যানের সংকলনগুলোতে অন্তর্ভুক্ত হয়েছে

শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে তিনি কী ধরনের নীতিগত পরিবর্তন আনেন, বিশেষ করে শিক্ষা সংস্কার, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও নীতিগত স্বচ্ছতা—এগুলো নিয়ে আলোচনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন