স্বাস্থ্যসেবার উন্নয়নে ৫ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রিজওয়ানা হাসান বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে পিএসসির মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তিনি জানান, উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই নিয়োগের মাধ্যমে সারাদেশে, বিশেষ করে রাজধানীতে স্বাস্থ্যসেবার পরিধি ও গুণগত মান বাড়ানোর লক্ষ্য রয়েছে। সরকারের এই উদ্যোগ স্বাস্থ্যখাতে নতুন গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন