RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

পুতিনের ইশারায় খেলছেন ট্রাম্প, ডেমোক্র্যাট শিবিরে তীব্র প্রতিক্রিয়া

ছবিঃ সংগৃহীত

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওভাল অফিসে অনুষ্ঠিত এই বৈঠকের পর ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন মার্কিন ডেমোক্র্যাট নেতারা। তারা অভিযোগ করেছেন, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বার্থ রক্ষায় কাজ করছেন।

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের হাতের ইশারায় চলছেন, যা এই বৈঠকেই স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন, “ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পুতিনের নোংরা খেলায় মেতে উঠেছেন। তবে ডেমোক্র্যাটরা কখনোই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই থামাবে না।”

অন্যদিকে, হাউস ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস এই বৈঠককে ‘আতঙ্কজনক’ আখ্যা দিয়েছেন। তার মতে, ট্রাম্পের এমন আচরণ পুতিনকে আরও উৎসাহিত করবে। জেফ্রিস বলেন, “এটি কেবল নৃশংস স্বৈরশাসক পুতিনকে আরও শক্তিশালী করবে।”

কানেকটিকাটের সিনেটর ক্রিস মারফি এই বৈঠকে ট্রাম্পের আচরণকে ‘পরিকল্পিত আগ্রাসন’ বলে উল্লেখ করেছেন। তার মতে, পুতিনকে সুবিধা দেওয়ার জন্যই জেলেনস্কিকে বিব্রত করা হয়েছে। মারফি বলেন, “এটি একটি বিব্রতকর ও ঘৃণ্য ঘটনা। বিশ্ব এখন দেখছে, মার্কিন শক্তি কীভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প মস্কোর এক নৃশংস স্বৈরশাসকের ‘ল্যাপডগে’ পরিণত হয়েছেন।”

কানেকটিকাটের আরেক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল আশা প্রকাশ করেছেন যে, এই আলোচনা পুনরায় শুরু করা যেতে পারে। তিনি বলেন, “কংগ্রেসে আমাদের শক্তিশালী দ্বিদলীয় জোট রয়েছে। আমরা প্রশাসন এবং অন্যান্যদের বোঝাতে চাই যে, পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনে আমাদের দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তার স্বার্থ জড়িত।”

মিনেসোটার সিনেটর অ্যামি ক্লোবুচার জেলেনস্কির প্রতি সমর্থন জানিয়ে বলেন, “জেলেনস্কি ব্যক্তিগতভাবে এবং প্রকাশ্যে আমাদের দেশকে বারবার ধন্যবাদ জানিয়েছেন। আমরা তাকে এবং ইউক্রেনীয় দেশপ্রেমিকদের ধন্যবাদ জানাই, যারা পুতিনের মতো স্বৈরশাসকের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করছেন। তাদের এই সংগ্রাম পুতিনকে ইউরোপের অন্যান্য অংশে আগ্রাসন চালানো থেকে বিরত রেখেছে। এ ধরনের আচরণের জন্য লজ্জা পাওয়া উচিত!”

এই বৈঠক ও এর পরবর্তী বিতর্ক যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে, যা আগামী দিনগুলোতে ট্রাম্প প্রশাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১০

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১১

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১২

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৩

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৪

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৫

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৬

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৮

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৯

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

২০