RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১:৩০ অপরাহ্ন

দেশের প্রয়োজনে সেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

ছবিঃ সংগৃহীত

রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের সপ্তম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “দেশের প্রয়োজনে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে।”

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, “১৯৭১ সাল থেকে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তাদের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করে আসছে। ভবিষ্যতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তোলা হবে।”

তিনি রেজিমেন্টের সব সদস্যকে উদ্দেশ্য করে বলেন, “আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে, রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। পরে তাকে ‘কর্নেল র‍্যাংক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয়।

সেনাপ্রধান তার বক্তব্যে আরও জোর দিয়ে বলেন, “সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে দেশের নিরাপত্তা ও উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আধুনিক প্রযুক্তি ও যুদ্ধকৌশলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, যাতে যেকোনো পরিস্থিতিতে আমরা সফলভাবে দায়িত্ব পালন করতে পারি।”

এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের নতুন অধ্যায়ের সূচনা হলো, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত ও আধুনিক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১০

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১১

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১২

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৩

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৪

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৫

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৬

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৮

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৯

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

২০