পরীক্ষামূলক
LIVE TV

যেসব ঘরোয়া পদ্ধতিতে দূর হবে গ্যাস্ট্রিক এর সমস্যা

প্রায় সবাই কম বেশি গ্যাস্ট্রিক বা বদহজমের সমস্যায় ভুগে থাকেন। খাবারের অনিয়মের কারণে মূলত এ সমস্যা বেশি হয়ে থাকে। অনেকে শারীরিক যেকোনো সমস্যার জন্য সবার আগে ওষুধের ওপর নির্ভরশীল হয়ে থাকেন। বিশেষ করে গ্যাস্ট্রিক বা বদহজমের মতো কোনো সমস্যা হলে। তবে ওষুধ উপকারী হলেও এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। কিন্তু এই সমস্যা নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়াভাবে কয়েকটি উপায় মেনে চলতে পারেন।

চলুন গ্যাস্ট্রিক নির্মূল করার ঘরোয়া পদ্ধতি দেখে নেয়া যাক:

১. গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে দারুচিনি বিশেষভাবে কার্যকরী। এটি তাৎক্ষণিকভাবেই অ্যাসিডিটি, পেটে ব্যথা এবং গ্যাসের সমস্যা সমাধান করে।

২. কফি, ওটমিল কিংবা গরম দুধে দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন, খুব দ্রুত ফলাফল পাবেন। তবে যদি দুধে সমস্যা থাকে তাহলে দুধ খাবেন না। চাইলে পানিতে দারুচিনি গুঁড়া ফুটিয়ে ছেঁকে এর সঙ্গে মধু মিশিয়ে চায়ের মতো পান করতে পারেন। এতেও সমস্যার উপশম হবে।

৩. বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে, গ্যাস দূর করে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে কাজ করে।

৪. আদা গ্যাস্ট্রিকের ব্যথা দূর করতে বিশেষভাবে কার্যকরী। আদার অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান প্রদাহ ও গ্যাস্ট্রিকের ব্যথা উপশমে কাজ করে। দুই কাপ পানিতে ১ টেবিল চামচ আদা কুচি একটু ছেঁচে দিয়ে ফুটাতে থাকুন। পানি শুকিয়ে ১ কাপ হয়ে এলে এতে ১-২ চা চামচ মধু মিশিয়ে পান করুন। এর সাহায্যে বেশ ভালো এবং দ্রুত ফল পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন