পরীক্ষামূলক
LIVE TV

৩৭ বছরের দাম্পত্য ভাঙছে গোবিন্দের? অবশেষে মুখ খুললেন অভিনেতা!

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় চলছে বি-টাউনে। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনে কি পাকাপাকি বিচ্ছেদের ইতি টানতে চলেছেন তারা? এই গুঞ্জনের মাঝেই এবার মুখ খুললেন গোবিন্দা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গোবিন্দা বলেন, “এখন শুধু ব্যবসা নিয়েই আলোচনা চলছে। আমি আমার নতুন ছবি তৈরির প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছি।”

অন্যদিকে, গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানান, “পরিবারের কিছু সদস্যের বিবৃতির কারণে এই দম্পতির মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে এর বেশি কিছু নয়। গোবিন্দা তার নতুন ছবি নিয়ে ব্যস্ত, এবং সেই কারণে আমাদের অফিসে শিল্পীরা আসা-যাওয়া করছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হননি সুনীতা আহুজা। এমনকি তাদের কন্যা টিনাও সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে কোনো কথা বলতে চাননি।

বলিউডের গলিতে গুঞ্জন, ষাট বছরের গোবিন্দা নাকি প্রায় অর্ধেক বয়সি এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এই পরকীয়াই নাকি গোবিন্দা-সুনীতার বিবাহবিচ্ছেদের মূল কারণ।

এ নিয়ে আগে সুনীতা আহুজা একটি বক্তব্য রেখেছিলেন। তিনি বলেন, “গোবিন্দা এখন শুধু বসে থাকেন। তাই ভয় হয়, কিছু করে না বসেন!” তিনি আরও বলেন, আগে তিনি দাম্পত্য জীবন নিয়ে সুরক্ষিত বোধ করতেন, কিন্তু এখন আর তা মনে হয় না।

গত বছর অক্টোবরে গোবিন্দা নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন। এই ঘটনায় বলিউডে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তখনই অনেকে প্রশ্ন তুলেছিলেন, স্ত্রী সুনীতাই নাকি গোবিন্দাকে গুলি করেছিলেন? সেই সময় থেকেই গুঞ্জন ওঠে যে, তাদের দাম্পত্য জীবন বেশ কিছুদিন ধরে খাদের কিনারে।

এখন প্রশ্ন হলো, প্রায় চার দশকের দাম্পত্য জীবনে কি সত্যিই ফাটল ধরেছে? নাকি এই সব গুঞ্জন মাত্রই গুজব? সময়ই হয়তো এর সঠিক উত্তর দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন