RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ অগাস্ট ২০২৬, ২:৫৩ অপরাহ্ন

অনলাইন বেটিংয়ের অভিযোগে রংপুরে রাজিব কুমার অধিকারী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

রংপুরে অনলাইন জুয়া ও বেটিংবিরোধী অভিযানে রাজিব কুমার অধিকারী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় অনলাইন জুয়া, বেটিং ও সাইবার অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২২ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কোতয়ালী থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথাগামী জিএল রোডে জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ।

পুলিশের দাবি, অভিযানের সময় মোবাইল ফোনে এসএমএস মনিটর এবং একটি এমএফএস বিকাশ এজেন্ট সিম ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে জুয়ার টাকা ক্যাশ-ইন/ক্যাশ-আউট ও অনলাইন জুয়ায় অংশ নেওয়ার সময় রাজিব কুমার অধিকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজিব কুমার অধিকারী রংপুর মহানগরের কোতয়ালী থানাধীন দক্ষিণ কামাল কাছনা এলাকার বাসিন্দা। তার পিতার নাম সন্তোষ কুমার অধিকারী এবং মাতার নাম সুর্বনা অধিকারী।

অভিযানে তার কাছ থেকে Coolpad X100 K15 মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং Realme C53 (RMX3762) মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, বেটিং ও সাইবার অপরাধসহ যেকোনো অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৮৮০

তেঁতুলিয়ার সীমান্ত এলাকায় এক ব্যক্তির উদ্যােগে চালু হলো ২৪ ঘন্টার অ্যাম্বুলেন্স সেবা

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে ফিরছেন আলিয়া

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

ইংলিশ তারকা ডিফেন্ডারকে দলে ভেড়াল আর্সেনাল

১০

ভোলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১১

গাজায় ৩ লাখ ৫০ হাজারের বেশি রোগীর প্রয়োজন জরুরি ওষুধ

১২

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে উপকৃত হলো ৩ শতাধিক নারী-পুরুষ

১৩

সড়ক নয় যেন মরণফাঁদ: রোড আইডি জটিলতায় ১৮ বছরেও হয়নি সংস্কার

১৪

সাঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার 

১৫

টানা ৩ দফা বাড়ল স্বর্ণের দাম ভরি এখন ২,৪৬,১১০ টাকা

১৬

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

১৭

সালমান খানের জিমে আগুন

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে চাচা খুন, গ্রেপ্তার ৪

১৯

নাটোরে বাস-ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

২০