পরীক্ষামূলক
LIVE TV

ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটির সুযোগ

পবিত্র রমজান মাসের রোজা শেষে সবার অপেক্ষার অবসান হবে ঈদুল ফিতরের আনন্দে। এবার ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিনের ছুটি পাবেন। আর বাড়তি একদিন ছুটি ম্যানেজ করতে পারলে টানা ৯ দিনের ছুটি উপভোগ করার সুযোগ রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৩১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এর আগের দুই দিন ২৯ মার্চ (শনিবার) ও ৩০ মার্চ (রোববার) এবং পরের দুই দিন ১ এপ্রিল (মঙ্গলবার) ও ২ এপ্রিল (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এছাড়া, ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এভাবে সবমিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিনের ছুটি পাবেন।
তবে, কেউ যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) বাড়তি একদিন ছুটি নিতে পারেন, তাহলে সেটিসহ মোট ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
গত বছর ঈদুল ফিতরে সাধারণ ছুটি ছিল ৩ দিন। তবে এবার সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি বাড়িয়ে ৫ দিন করা হয়েছে। এ নিয়ে সরকার ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন