RCTV Logo বিনোদন ডেস্ক
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

আজ বিয়ের পিড়িতে বসছেন মেহজাবীন

ছবিঃ সংগৃহীত

গতকাল ঢাকার অদূরে একটি রিসোর্টে সম্পন্ন হয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ অনুষ্ঠান। আজ বসবেন বিয়ের পিঁড়িতে। স্বামী আদনান আল রাজীব পেশায় প্রযোজক ও পরিচালক। তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ের গুঞ্জন ছিল।সেই গুঞ্জন সত্যি হতে চলেছে আনুষ্ঠানিকতার মাধ্যমে।

জানা গেছে, মেহজাবীন ও আদনানের গায়েহলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে ঢাকার অদূরের একটি রিসোর্টে কয়েক দিন ধরে প্রস্তুতি চলছিল। গায়েহলুদের পর আজকের আয়োজনেও হাজির হবেন দুই পরিবার ও শোবিজের অনেকেই। একইস্থানে হবে বিয়ের আয়োজন।
আরো পড়ুন

এর আগে, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার এক আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’ গতকাল সম্পন্ন হলো গায়েহলুদ।

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন— সাত বছর ধরে বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তাঁরা।

বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে যেতেন তাঁরা। অবশেষে গুঞ্জনই সত্যি হলো।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েক দিন ধরে প্রস্তুতি চলছিল। গতকাল সোমবার সকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন। বিনোদন অঙ্গনে দুজনের ঘনিষ্ঠজনদের মধ্যে যাঁরা আয়োজনে গেছেন, তাঁদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

জানা গেছে, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে বর-কনেপক্ষ। নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৬

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৭

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০