RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৭:০০ অপরাহ্ন

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৬০০ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বিভিন্ন দেশের প্রায় ৬০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতদের মধ্যে ৮৫ জন বাংলাদেশি রয়েছেন বলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে।

শনিবার স্থানীয় সময় ভোর ৫টায় ক্লাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের সময় চারপাশের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে। আটক এড়াতে অভিবাসীরা দিগ্বিদিক ছুটতে থাকে। কেউ কেউ ড্রেনের ভেতরে, টেবিলের নিচে লুকানোর চেষ্টা করেন, আবার কেউ এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা জানান, অভিযানে ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়, যাদের মধ্যে ৩২ জনকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সী ৬২৮ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। এর মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, ৯ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি রয়েছেন।

জাফরি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বেশিরভাগের বৈধ ভ্রমণ নথি ছিল না, কেউ কেউ ভিসার শর্ত লঙ্ঘন করেছেন এবং অনেকেই নির্ধারিত সময়ের বেশি অবস্থান করছিলেন।

তদন্তে আরও জানা গেছে, কিছু অবৈধ অভিবাসী ব্যক্তিগতভাবে দোকান পরিচালনা করছিলেন এবং কেউ কেউ মূল মালিকদের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা চালাচ্ছিলেন, যদিও তাদের কাছে বৈধ কোনো নথিপত্র ছিল না।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০