নাটোরে লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক কারিবারি আটক
নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারিবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টা ৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বাড়ির দক্ষিণমুখী ঘর থেকে মো. হাসান আলী (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক হাসান আলী মোহরকয়া হাটপাড়া গ্রামের আনসার আলী প্রামানিকের ছেলে। পুলিশ তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩ দশমিক ৫ গ্রাম) উদ্ধার করে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক আসামিকে বুধবার (২২ জুলাই) আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন