পরীক্ষামূলক
LIVE TV

নাটোরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত

জুলাই সৃতিস্তম্ভে  পুষ্পমাল্য অর্পণ দোয়া মনোজাত ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে শহরের ভবানিগঞ্জ  মোড়ে জুলাই সৃতিস্তম্ভে পুষ্পমার্ল্য অর্পন দোয়া মনোজাত ও জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখার আলম,সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান,জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহবায়ক আব্দুর সামাদ শিশির সহ শহিদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন

আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা সততা, ন্যায়পরায়ণতা, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে কাজ করব। দেশের উন্নয়ন, গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন