পরীক্ষামূলক
LIVE TV

বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন: ২২ জেলা প্রশাসক বাধ্যতামূলক অবসরে

আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে যেসব জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন, তারা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন। তিনি বলেন, “কোনো ডিসি প্রতিবাদ করেননি, বরং সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ফলে এখন আমরা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি।”

সিনিয়র সচিব জানান, চাকরির বয়স ২৫ বছরের বেশি হলে বাধ্যতামূলক অবসর ও কম হলে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ৪৩ জনকে ওএসডি করা হয়েছে, যাদের মধ্যে ২২ জনের বাধ্যতামূলক অবসরের আদেশ জারি হয়েছে।

এর আগে, গতকাল বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে যুক্ত ৩৩ জেলা প্রশাসককে ওএসডি করেছে। তারা বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে কর্মরত ছিলেন।

ওএসডি হওয়া ৩৩ সাবেক ডিসির মধ্যে রয়েছেন—
চাঁদপুর: মো. মাজেদুর রহমান খান
পটুয়াখালী: মো. মতিউল ইসলাম চৌধুরী
পঞ্চগড়: সাবিনা ইয়াসমিন
মেহেরপুর: ড. আতাউল গনি
পিরোজপুর: আবু আলী মো. সাজ্জাদ হোসেন
সিলেট: এম কাজী এমদাদুল ইসলাম
সাতক্ষীরা: এসএম মোস্তফা কামাল

এছাড়া লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, খুলনা, মাগুরা, বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, শরীয়তপুর, নওগাঁ, সুনামগঞ্জ, শেরপুর, নরসিংদী, হবিগঞ্জ, কুমিল্লা, নেত্রকোনা, ফেনী, রাঙামাটি, রাজশাহী, ঠাকুরগাঁও, বগুড়া, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ডিসিদেরও ওএসডি করা হয়েছে।বিতর্কিত নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকার সক্রিয় হয়েছে। বাধ্যতামূলক অবসর ও ওএসডির এই সিদ্ধান্ত প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন