RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

তিস্তা পানি কমে নামল বিপৎসীমার নিচে

ছবিঃ আরসিটিভি

টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমে এখন বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গতকাল রাতে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১ টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার ( বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) যা বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি বেড়ে গতকাল (সোমবার ) রাতে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছিল।

ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, গতকাল (সোমবার) রাতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠায় নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছিল। আজকে সকালে কমে যাওয়ার কারণে পানি নেমে যাচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ১১ টায় তিস্তার পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নন-এমপিও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হবে শর্তসাপেক্ষে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন

গাইবান্ধায় হুমকিতে থাকা শহর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে থাকছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১০

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১১

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১২

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ মিলল সড়কে

১৩

নীলফামারীতে ছয় মাসে ভিসা প্রতারণা ও ক্যাসিনো মামলা ২২, গ্রেপ্তার ৬১ 

১৪

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা,প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

কুড়িগ্রামে কালভার্টের মুখে বাড়ি নির্মান, জলাবদ্ধতা দূর্ভোগে চার গ্রামের মানুষসহ শিশু শিক্ষার্থী

১৭

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

১৮

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

১৯

হরমুজে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ নাবিককে উদ্ধার করল ইরান

২০