RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২৬, ২:০৪ অপরাহ্ন

২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত আর্জেন্টিনাসহ ৬ দেশের

ছবিঃ সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের মাঝেই আলোচনার টেবিলে পরের বিশ্বকাপ। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো তিন মহাদেশে বসতে যাচ্ছে টুর্নামেন্টটি।

২০৩০ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক মোট ৬ দেশ। স্পেন, পর্তুগালের পাশাপাশি থাকবে মরক্কো। আর টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে। স্বাগতিক হওয়ার সুবাদে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত এই ৬ দেশের। তবে আয়োজক হিসেবে কোয়ালিফাই করলেও বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে লাতিন দেশ তিনটি।

আগামী বিশ্বকাপের মূল আয়োজকের দায়িত্বে থাকবে ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো। তবে ২০৩০ সালে এই বৈশ্বিক এই আয়োজনের ১০০ বছর পূর্ণ হবে। এমন ঐতিহাসিক আয়োজনে অংশ হতে চেয়েছিল উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে।

ইতিহাসের প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। চ্যাম্পিয়নও ছিল তারাই। রানারআপ ছিল আর্জেন্টিনা। তাই বিশ্বকাপ আয়োজনের বড় দাবিদার ছিল তারাও। আর প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এর ঘরবাড়ি হিসেবে পরিচিত। তাই দেশগুলোর প্রতি সম্মান জানিয়ে তাদেরও আয়োজনের সঙ্গে যুক্ত করেছে ফিফা।

ফিফার প্রাথমিক পরিকল্পনায় ৬টি দেশের ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের কথা রয়েছে। বিশ্বকাপ ইতিহাসের দীর্ঘতম টুর্নামেন্ট হতে যাচ্ছে আসন্ন আসর। প্রাথমিক সূচি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ শুরু হবে ৮ জুন এবং শেষ হবে ২১ জুলাই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত আর্জেন্টিনাসহ ৬ দেশের

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিরতির অবসান, আবারও সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

ছয়দিন পর আজ আবার বসছে সংসদ

বিতর্কের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

১০

খামেনির শেষ বিদায়ের জন্য প্রস্তুত ইরাক

১১

পর্তুগালের বিদায়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মার্টিনেজ

১২

আজ ০৭ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০৭ জুলাই ২০২৬

১৪

বান্ধবী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শ্রেণিকক্ষেই বিষপান পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৫

নাটোরে চোরাই মোটরসাইকেল ও অটোভ্যানসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

১৬

গাইবান্ধায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, র‌্যাবের অভিযানে ঢাকা থেকে ধর্ষক গ্রেফতার

১৭

ব্রাজিলের স্বপ্নভঙ্গ,ব্যাথার চোটে সমর্থকের হার্ট অ্যাটাক

১৮

মাশরাফি-রুবেলের রেকর্ড ভেঙে নাহিদ রানার নতুন ইতিহাস

১৯

চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

২০