RCTV Logo লাইফস্টাইল ডেস্ক
১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

যে খাবারগুলো খেলে বাড়বে রক্তে হিমোগ্লোবিন এর পরিমাণ

ছবি: সংগৃহীত

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া নতুন কোনো সমস্যা নয়। শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে হিমোগ্লোবিনের ঘনত্বও কমতে থাকে। এর ফলে সারা শরীরে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে, যা দুর্বলতা, ভিটামিন ও খনিজের ঘাটতির মতো সমস্যা সৃষ্টি করে। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকায় অবস্থিত এক ধরনের প্রোটিন, যা আয়রন ও অক্সিজেন বহন করে। পুরুষদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা ১৩.৮ থেকে ১৭.২ গ্রাম/ডেসিলিটার এবং নারীদের ক্ষেত্রে ১২.১ থেকে ১৫.১ গ্রাম/ডেসিলিটার। এর চেয়ে কমে গেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয়।

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সঠিক খাবার নির্বাচন এবং সঠিক পদ্ধতিতে তা গ্রহণ করা জরুরি। পুষ্টিবিদদের মতে, কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত ডায়েটে রাখলে রক্তে আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব। যেমন: পালং শাক, ব্রোকোলি, বিটরুট, পনির, ডিম, আপেল, তরমুজ, বেদানা, কুমড়ার বীজ, আমন্ড, খেজুর, অ্যাপ্রিকট এবং কিশমিশ।

বিটরুট: বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা লোহিত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে। বিটরুট জুস বা সালাদ হিসেবে খেলে বেশি উপকার পাওয়া যায়। তবে অতিরিক্ত ঝাল-মশলা দিয়ে রান্না করলে এর পুষ্টিগুণ কমে যেতে পারে।

আপেল: আপেলে আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎস। রক্তাল্পতা থাকলে আপেল জুস করে বা পিনাট বাটারের সঙ্গে মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়।

খেজুর: রক্তাল্পতা দূর করতে খেজুর খুবই কার্যকর। তবে খেজুরের চাটনি বানিয়ে খাওয়ার চেয়ে শুধু খেজুর বা হালকা গরম দুধের সঙ্গে খেলে বেশি উপকার পাওয়া যায়।

কুমড়া ও সূর্যমুখীর বীজ: এই বীজগুলোতে আয়রনের পরিমাণ বেশি, যা আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে।

বেদানা ও দই: বেদানা আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ। এটি দইয়ের সঙ্গে খেলে প্রোবায়োটিকের উপকারিতা বাড়ে এবং শরীরে আয়রন শোষণ ভালো হয়।

পালং শাক: পালং শাক ভিটামিন সি ও আয়রনের ভালো উৎস। এটি স্মুদি বানিয়ে পাতিলেবুর রস মিশিয়ে খেলে শরীরে আয়রন শোষণের মাত্রা বাড়ে।

রক্তাল্পতা বা হিমোগ্লোবিনের ঘাটতি দূর করতে শুধু সঠিক খাবারই নয়, সঠিক পদ্ধতিতে তা গ্রহণ করাও সমান গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের পরামর্শ মেনে খাদ্যতালিকা তৈরি করলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০