RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

বিমানবন্দরে অবতরণের সময় ৮০ আরোহী নিয়ে উল্টে গেল বিমান

ছবি: সংগৃহীত

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে।

দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে এবং ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায়। বিমানবন্দরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানানো হয়, “জরুরি দলগুলো ঘটনাস্থলে পৌঁছেছে। সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে।”

এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অরঞ্জ জানিয়েছে, আহত শিশুটিকে টরন্টোর সিককিডস হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত দুই প্রাপ্তবয়স্ককে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই বিমান দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে টরন্টোয় চলমান শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস ও তুষারপাতের প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহের তুষারপাতের পাশাপাশি এই সপ্তাহান্তে প্রায় ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষার পড়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আহতদের চিকিৎসা ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০