RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ জুন ২০২৬, ১:২৫ অপরাহ্ন

রংপুরে ৯ বছরের শিশু সানজিদা হত্যা ও ধর্ষণ মামলায় যুবক আটক।

ছবিঃ সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে আলোচিত ৯ বছরের শিশু সানজিদা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মো. মুজাহিদ ইসলাম (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুজাহিদ ওই এলাকার মো. সেকেন্দার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) দুপুরে ভীমপুর কোরানিপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে ও স্থানীয় কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

​পরদিন শনিবার (২০ জুন) সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে সানজিদার চোখ উপড়ানো ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গত রোববার (২১ জুন) তারাগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই খুনিদের শনাক্ত করতে তৎপর হয় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মুজাহিদকে আটক করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আলোচিত এই শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে মুজাহিদকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হতে তাকে থানা হেফাজতে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে তিন দিনব্যাপী ২৫ জাতের আম ও ৩৭ প্রজাতির আম প্রদর্শনী ও ফল মেলা

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

দ্য লাস্ট ড্যান্স: ২০১৭’র এল ক্লাসিকো-অস্ট্রিয়া ম্যাচ, ‘থিংগস ডোন্ট চেঞ্জ, মেসি ডোন্ট’

রংপুরে ৯ বছরের শিশু সানজিদা হত্যা ও ধর্ষণ মামলায় যুবক আটক।

আর্জেন্টিনার জয়ের পর বার্সেলোনাকে সুখবর দিলেন আলভারেজ

কাহারোলে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের জন্য চালু হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার

১০

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

১১

কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক

১২

পদ্মার বালুচরে চিনাবাদামের সবুজ বিপ্লব, সোনালি স্বপ্নে বিভোর নাটোরে লালপুরের কৃষক

১৩

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

১৪

নাটোরের সিংড়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

১৫

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ বোতল দেশি মদ উদ্ধার

১৬

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

১৭

আজ ২৩ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২৩ জুন ২০২৬

১৯

দেবীগঞ্জে প্রকল্পের বিল দিতে ১৫ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ পিআইও’র বিরুদ্ধে

২০