RCTV Logo ডেস্ক রিপোর্ট
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩:০৬ অপরাহ্ন

জেলা প্রশাসকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের (ডিসি) স্বাধীনভাবে ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সরকারের আমলে কারও রক্তচক্ষু বা ধমকের ভয়ে কোনো কাজ করার প্রয়োজন নেই। কারও ধমক শুনবেন না, বরং আইন ও নিজ বিবেচনায় দেশের স্বার্থে যা করা দরকার, তা-ই করবেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. ইউনূস জেলা প্রশাসকদের দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ থাকার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও তাগিদ দেন।

তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, “আমরা আইন প্রণয়ন করেছি, কিন্তু তা গ্রাম-গঞ্জে পৌঁছায়নি। সিদ্ধান্ত কেন্দ্রে আটকে আছে। এই দূরত্ব কমাতে হবে। মানুষকে অহেতুক হয়রানি করা যেন প্রশাসনের ধর্ম না হয়। সরকার মানেই হয়রানি নয়, বরং জনগণের অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান কাজ।”

উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সম্মেলন আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১১

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১২

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৩

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৪

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৫

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৮

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৯

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

২০