RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ জুন ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

রংপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ২টায় গঙ্গাচড়া উপজেলার ধনতোলা বাজার দক্ষিণ বেতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হাবিবুর দক্ষিণ বেতগাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে।

বুধবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি বলেন, গত ১৯ ফেব্রুয়ারি রাতে বাড়িতে এক পেয়ে গৃহবধূর মুখে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে হাবিবুর রহমান। এ সময় ওই গৃহবধূ মুখ থেকে হাত সরিয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হাবিবুরকে আটক করে একটি ঘরে আটকে রাখে। বিষয়টি জানাজানি হলে হাবিবুরের পরিবারের সদস্যরা ওই বাড়িতে এসে দরজা ভেঙ্গে হাবিবুরকে নিয়ে যায়।

এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে আত্মগোপনে চলে যায় হাবিবুর। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে হাবিবুর রহমানকে র‌্যাব গ্রেপ্তার করে।

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে হাবিবুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব অপরাধ প্রতিরোধে র‌্যাব মাঠে কাজ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

নতুন গান নিয়ে আসছেন হাবিব ওয়াহিদ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

সবার জন্য ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

১০

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার

১১

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

১২

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১৩

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

১৪

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১৫

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১৬

সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট অপসারণসহ যেসব পরিবর্তন আসছে

১৭

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

১৮

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৯

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

২০