RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১০ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

প্রেমের টানে দক্ষিণ কোরিয়ার যুবক লালমনিরহাটে, ইসলাম ধর্ম গ্রহণ করে করলেন বিয়ে

ছবিঃ আরসিটিভি

‎প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশের লালমনিরহাটে এসেছেন এক যুবক। দক্ষিণ কোরিয়ার নাগরিক কিম হিউন সু ভালোবেসে বিয়ে করতে এসেছেন লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলগেট সংলগ্ন পাঙ্গাটারী এলাকার তরুণী জান্নাতুল ফেরদৌস মারিয়াকে।

‎জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দীর্ঘদিন আগে কিম হিউন সু ও মারিয়ার পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় গভীর প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন।

‎মারিয়া স্থানীয় বাসিন্দা মোঃ আফজাল হোসেনের মেয়ে। তিনি বর্তমানে লালমনিরহাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগে অনার্সে অধ্যয়নরত। তাদের বাড়ি তিস্তা ফুটবল মাঠ সংলগ্ন তিস্তা রেলগেট এলাকার পাঙ্গাটারীতে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের আগে স্থানীয় একটি মসজিদে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার নাগরিক কিম হিউন সু। ধর্মীয় বিধান অনুসারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

‎বিদেশি যুবকের ইসলাম ধর্ম গ্রহণ ও বাংলাদেশি তরুণীকে বিয়ে করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। এক নজর দেখতে এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

‎স্থানীয়রা জানান, ভালোবাসার টানে ভিনদেশ থেকে ছুটে এসে ধর্মান্তরিত হয়ে বিয়ের মতো ঘটনা এ এলাকায় খুব একটা দেখা যায় না। ফলে কিম হিউন সু ও মারিয়ার প্রেম ও বিয়ের গল্প এখন মানুষের মুখে মুখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট অপসারণসহ যেসব পরিবর্তন আসছে

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

মারা গেছেন প্রখ্যাত তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

১০

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১১

সন্ধ্যার মধ্যে ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

১২

যুক্তরাষ্ট্রের সাড়ে ৩০০ কোটি টাকার ড্রোন ভূপাতিত করল ইরান

১৩

আলভারেজের জন্য রিয়ালের ১৫০ মিলিয়নের প্রস্তাব ফেরাল আতলেতিকো

১৪

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

১৫

প্রেমের টানে দক্ষিণ কোরিয়ার যুবক লালমনিরহাটে, ইসলাম ধর্ম গ্রহণ করে করলেন বিয়ে

১৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় স্বর্ণের দামে বড় পতন

১৭

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৮

জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরানের

১৯

আজ ১০ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০