পরীক্ষামূলক
LIVE TV

রংপুরে ফুলকড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৬ষ্ঠ রিজিওনাল লিডারশিপ ক্যাম্পের উদ্বোধন

“নিজেকে গড়ার মন্ত্র, সাথে গর্ব নতুন স্বদেশটাকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার রংপুর স্টেডিয়ামে জাতীয় শিশু সংগঠন ফুলকড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৬ষ্ঠ রিজিওনাল লিডারশিপ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক শিশু এই ক্যাম্পে অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. রমিজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান নূর এবং ফুলকড়ি আসর রংপুর মহানগরীর উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ডা. মোহাম্মদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ফুলকড়ি আসরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই লিডারশিপ ক্যাম্পের মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ, দলগত কাজের দক্ষতা বৃদ্ধি এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রশিক্ষণ দেওয়া হবে। ফুলকড়ি আসরের এই আয়োজন শিশুদের মাঝে সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের উদ্দেশ্যে বলেন, নিজেকে গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। তারা ফুলকড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই আয়োজনের সাফল্য কামনা করেন এবং শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এই ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুরা উৎসাহ ও উদ্দীপনার সাথে বিভিন্ন সেশনে অংশ নিচ্ছে, যা তাদের ব্যক্তিত্ব গঠন ও নেতৃত্ব বিকাশে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন