RCTV Logo স্পোর্টস ডেস্ক
৯ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

ছবিঃ সংগৃহীত

টেস্টে নতুন ইতিহাস গড়ল ভারত। ইনিংস এবং রানের বিচারে সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়ের নজির গড়ল শুভমান গিলরা। সোমবার ঘরের মাঠে আফগানিস্তানকে এক ইনিংস এবং ৩০০ রানে হারিয়েছে ভারত। কিন্তু এই ম্যাচে ইতিহাস গড়েও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত সেভাবে সুবিধা করতে পারল না। পয়েন্ট তালিকায় ভারত এখনও ষষ্ঠ স্থানেই রয়েছে।

আগামী বছর জুন মাসে ইংল্যান্ডে বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। গত সাইকেলে ভারত ফাইনালে উঠতে পারেনি। এবারের ফাইনালে ওঠার পথটাও বেশ কঠিন ভারতের পক্ষে। পয়েন্ট তালিকায় ভারত ষষ্ঠ স্থানেই রয়েছে। ৯টি টেস্ট খেলে শুভমানদের সংগ্রহ ৪৮.১৫ শতাংশ পয়েন্ট। তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম পাঁচে যথাক্রমে রয়েছে গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার আগেও ভারতের অবস্থান একইরকম ছিল।

কিন্তু ইতিহাস গড়া জয়েও পয়েন্ট তালিকায় ভারতের উন্নতি হল না কেন? আসলে আফগানদের বিরুদ্ধে এই ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের অন্তর্ভুক্ত নয়। মূলত আইপিএলের পর টেস্টের প্রস্তুতি হিসেবেই এই ম্যাচটিকে দেখছিল ভারতীয় দল। এই টেস্ট থেকে ভারতের প্রাপ্তির তালিকাটা বেশ বড়। ফর্মে ফিরেছেন ঋষভ পন্থ। সেঞ্চুরি এসেছে কেএল রাহুলের ব্যাট থেকে। আইপিএলের দুরন্ত ফর্ম ধরে রেখেছেন অধিনায়ক শুভমান গিল। ব্যাটে-বলে সাফল্য পেয়েছেন ওয়াশিংটন সুন্দরও।

লাল বলের ক্রিকেটে ভারতের সামনে পরবর্তী চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। আগস্ট মাসে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত, বিদেশের মাটিতে। নভেম্বর মাসে ভারতীয় দল যাবে নিউজিল্যান্ড সফরে। তারপর দেশের মাটিতে পাঁচ টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ পর্যন্তও ভারতের ফাইনালে ওঠার আশা বেঁচে থাকতে পারে। তবে তার জন্য অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। আফগানিস্তান ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাসে ভর করে আগামী ম্যাচগুলো জিতে ফাইনালে উঠতে পারবে ভারত?

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১০

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১১

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১২

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১৪

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৫

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৯

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও

২০