RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৯ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

লালমনিরহাটে যুবককে ছুরিকাঘাতে হত্যা, বাবা-ছেলে পলাতক

ছবিঃ সংগৃহীত

‎লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লিয়াকত আলী লাদেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।

‎সোমবার(৮ জুন) রাত আটটার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি দোকানের পাশে এই ঘটনা ঘটে। নিহত লাদেন সারপুকুর ইউনিয়নের বালাটারি এলাকার আশরাফুল হকের ছেলে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল ও তার ছেলে রকি পলাতক রয়েছে।

‎পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি সারপুকুর ইউনিয়নের মাগুরের পার এলাকার বাসিন্দা জুয়েলের ছোট ছেলের সঙ্গে লাদেনের কথা কাটাকাটি ও গালিগালাজের ঘটনা ঘটে। এই বিরোধের জেরে আজ পূণরায় বিরোধের সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা বৈঠক হয়। তবে সমঝোতা হওয়ার কিছুক্ষণ প এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

‎নিহতের স্বজন জাহিদুল ইসলাম জাকির ঘটনার বিবরণ দিয়ে জানান, সোমবার রাত আটটার দিকে লাদেন সারপুকুর প্রাথমিক বিদ্যালয় এলাকার গফফারের দোকানের পাশে যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা রকি ও তার পিতা জুয়েল লাদেনের ওপর অতর্কিত হামলা চালায় এবং পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। লাদেনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ঘাতক বাবা-ছেলে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।

‎লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইমরুল হাসান লাদেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‎এদিকে এই হত্যাকাণ্ডের পর নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের চাচা ফজলার রহমান ফরিদ ও স্থানীয় প্রতিবেশীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই আমি নিজে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। নিহতের পরিবার মামলার জন্য অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১০

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১১

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১২

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১৪

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৫

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৯

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও

২০