RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩ জুন ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের তুমুল সংঘর্ষ আহত অন্তত ৫০

ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে কাশিপুর গ্রামে প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল ২-০ গোলে পরাজিত হওয়ার পর ধারাভাষ্যকারের মাইকে দেওয়া একটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

তবে বুধবার দুপুরে পূর্বের সেই ঘটনার জেরে দুই পক্ষের লোকজন আবারও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাদের সিলেটে পাঠিয়েছেন।

এ প্রসঙ্গে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হোসেন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখের বেশি যাত্রী বহন করেছে মেট্রোরেল

নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত

খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের তুমুল সংঘর্ষ আহত অন্তত ৫০

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ডাকঘর কর্মচারীদের আমরণ অনশণ, নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা

রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ, পরে মৃত অবস্থায় উদ্ধার 

বাড়লো বিদ্যুতের দাম; গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বৃদ্ধি

১০

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

১১

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গ্লোবাল স্টেজে প্রবেশ করেছে : রাষ্ট্রদূত মুশফিক

১২

এক মামলায় জামিন পেলেন ডা. দীপু মনি

১৩

‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর

১৬

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

১৭

আত্মপক্ষ শুনানি শেষ, যুক্তিতর্ক শুনানি বৃহস্পতিবার

১৮

ঈদের দাওয়াত খেতে এসে জমি সংক্রান্ত বিরোধে শ্যালককে মারপিট, হাসপাতালে মৃত্যু

১৯

‘স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি’ : আদালতকে স্বপ্না

২০