RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

টানা ৭ দিনের ছুটি শুরু সোমবার, পাবেন না যারা

ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। এরই মধ্যে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের সরকারি ছুটি। চলবে ৩১ মে (রোববার) পর্যন্ত।

তবে উৎসবের এই দীর্ঘ অবকাশেও ছুটি মিলছে না অনেকের। নাগরিক জীবন সচল রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে ঈদের ছুটিতেও দায়িত্ব পালন করবেন বিভিন্ন খাতের লাখো কর্মী।

গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে টানা সাত দিনের এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং জরুরি রাষ্ট্রীয় সেবা সচল রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ খাতের কর্মীরা ঈদের ছুটিতেও দায়িত্বে থাকবেন। একই সঙ্গে ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও চলমান থাকবে। দেশের বন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটি মিলছে না।

এদিকে ঈদের পুরো সময়জুড়েই খোলা থাকবে হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা। ফলে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছুটিতে যাওয়ার সুযোগ থাকছে না।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য সরকারি অফিসও সাধারণ ছুটির বাইরে থাকবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের জন্য আলাদা নির্দেশনাও দেওয়া হয়েছে।

ব্যাংকিং খাতে গ্রাহকসেবা ও এটিএম কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে বিচারিক কার্যক্রম চালু রাখতে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা জারি করবে।

এ ছাড়া তৈরি পোশাক খাতসহ বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

উল্লেখ্য, এবারের ঈদের ছুটি সমন্বয়ের জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে সরকার। টানা সাত দিনের ছুটির বিপরীতে গত ২৩ মে শনিবার এবং আজ ২৪ মে রোববার সরকারি অফিস খোলা রাখা হয়েছে। ফলে আজ অফিস শেষ হওয়ার মধ্য দিয়েই কার্যত শুরু হচ্ছে এবারের ঈদযাত্রা ও দীর্ঘ ছুটির আমেজ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ৩.৫ কেজি গাঁজাসহ আটক ২

গাইবান্ধায় মাদক বাল্য বিবাহ ইভটিজিং সহ নানা অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন 

কুড়িগ্রামে সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে আহত ৬

গাইবান্ধার ধাপেরহাটে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস,ও জরিমানা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

বাংলাদেশ অলিম্পিক দল ঘোষণায় অবিশ্বাস্য চমক

সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

১০

‎লালমনিরহাটে বসতঘর থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ স্থানীয়দের

১১

ফুলছড়িতে নারী-শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

১২

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর নির্বাচিতদের তালিকা প্রকাশ,মনোনীতা দাশ শ্রেষ্ঠ ইউএনও

১৩

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় ভাঙারি ব্যবসায়ী নিহত, আহত ১

১৪

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

১৫

পাঁচ থেকে সাত দিনের ভেতরে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে

১৬

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টোল আদায়

১৭

আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল, বিচার শুরু হবে আজই

১৮

কোরবানির পশু কাটতে বিমানে ঢাকায় যান সৈয়দপুরের কসাইরা

১৯

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

২০