র্যাবের অভিযানে লালমনিরহাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
লালমনিরহাটের কালীগঞ্জ থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ ফারুক হোসেন (৩৫)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা ডারারপাড় এলাকার আজিজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে র্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালায়। এসময় নিউ মায়ের আঁচল হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ফারুক হোসেন লালমনিরহাটের সেশন মামলা নং-৯৩/২৩ ও জিআর-৩২৭/২২ (কালীগঞ্জ) এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্তব্য করুন