RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

রংপুরসহ কয়েকটি অঞ্চলে আরও চারদিন ভারী বৃষ্টির আভাস

ছবিঃ সংগৃহীত

দেশের ১৪টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে গরমের এই অস্বস্তির মাঝেই দেশের একাধিক বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে লঘূচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ৪ দিন দেশের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি কেমন থাকবে, তা নিচে তুলে ধরা হলো—

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা

বৃষ্টিপাত : রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রা : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা

বৃষ্টিপাত : রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রা : সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা

বৃষ্টিপাত : রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রা : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা

বৃষ্টিপাত : রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রা : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে চার মিনিটেই বাজিমাত করলো জুনিয়র এনটিআর

লঙ্কান লিগে সরাসরি চুক্তিতে সাকিব, একই দলে খেলবেন তাসকিন

‘আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল’

সন্ধ্যায় নতুন গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

সীমান্ত পেরিয়ে আসছে ভারতীয় গরু উদ্বিগ্ন ঠাকুরগাঁওয়ের খামারিরা, প্রশাসনের নজরদারির দাবি

রাতের মধ্যে রংপুরসহ ১৬ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

‎স্কুল ফিডিংয়ের বনরুটি নিয়ে অপপ্রচার, প্রতিবাদে বেকারি মালিক সমিতির সংবাদ সম্মেলন

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী

যশোরে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১০

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

১১

হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, নতুন মৃত্যু ১৩, আক্রান্ত ২১৩২

১২

ত্রাণমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেলেন আবুল বাশার সুমন

১৩

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

১৪

শিশু রামিসা কে ধর্ষন ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন 

১৫

রামিসা হত্যা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চার্জশিট

১৬

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

১৮

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ১০

১৯

জাতীয় নদী দিবস আজ

২০