পরীক্ষামূলক
LIVE TV

‎লালমনিরহাটে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলা উদ্বোধন

‎জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ- এ স্লোগানে লালমনিরহাটে ভূমিসেবা মেলা ২০২৬ শুরু হয়েছে।    ভূমিসেবা মেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে।

‎পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ৩দিন ব্যাপি এক ভূমিসেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক সহ প্রশাসনের কর্মকর্তাগণ।এ মেলার মাধ্যমে নাগরিকদের দোড়গড়ায় ভূমি সেবা সহজলভ্যকরণ,অনলাইন ভূমি সেবা সিস্টেম ব্যবহার,ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান,অভিযোগ গ্রহণ ও সমাধান সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন নাগরিক সেবা দেয়া হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন