RCTV Logo ধর্ম ডেস্ক
১৮ মে ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ঈদুল আজহা ২৮ মে

ছবিঃ সংগৃহীত

দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ঈদুল আজহা ২৮ মে বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে (বুধবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বৈঠক শেষে ধর্মমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

রোববার (১৭ মে) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সেই অনুযায়ী সৌদি আরবে আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশও ২৭ মে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদ উদযাপিত হয়ে থাকে।

পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন। — Copied from www.khoborsangjog.com © 2026

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

চূড়ান্ত দল ঘোষণায় চমকের ইঙ্গিত আর্জেন্টিনার, নতুন কৌশল ফাঁস

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭ টি কোচ

দীর্ঘ বিরতির পর চতুর্থ মৌসুম নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই জেলায় ৪ শিশুর মৃত্যু

কানাডার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

কবিরাজ সেজে নেট দুনিয়া কাঁপানো ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা

১১

ম্যানসিটি ছাড়ছেন পেপ গার্দিওলা!

১২

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

১৩

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

১৪

ঈদ বাজারে নাটোরের কুরবানীর পশুর জোগান, উদ্বৃত্ত দুই লাখের বেশি

১৫

আজ ১৯ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১৯ মে ২০২৬

১৭

বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?

১৮

ইরান যুদ্ধের সময় সৌদিতে কয়েক হাজার সেনা-যুদ্ধবিমান মোতায়েন করে পাকিস্তান

১৯

দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ঈদুল আজহা ২৮ মে

২০