পরীক্ষামূলক
LIVE TV

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৩ জনকে কারাদণ্ড

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৩ জন মাদকসেবীকে আটক করে সাজা প্রদান করা হয়েছে।

রবিবার (১৭ মে ২০২৬) রাত আনুমানিক ১১টায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযান-০৫ এ মোট ৩টি মামলা দায়ের করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ৩ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ সবুজ (৩২), মোঃ রবিউল (২৫) ও মোঃ তসলিম (২১)।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাঈম আশরাফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেক আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে মোট ১৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন