পরীক্ষামূলক
LIVE TV

মরাসতি নদীর পানিবৃদ্ধিতে বিপাকে কৃষক, ধান ঘরে তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের মরাসতি নদীতে হঠাৎ পানিবৃদ্ধিতে বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। দীর্ঘদিন শুকিয়ে থাকা নদীর জমিতে চাষ করা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা।

এ অবস্থায় শুক্রবার (১৫ মে ২০২৬) সকালে মানবিক উদ্যোগ নিয়ে কৃষকদের পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখা। সংগঠনের সদস্যরা মরাসতি নদী এলাকায় গিয়ে পানিবন্দি দুই কৃষকের পাকা ধান কেটে নিরাপদে ঘরে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান, প্রচার সম্পাদক মাহাবুবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকেই আমরা অসহায় কৃষকদের সহায়তা করেছি।”

স্থানীয় কৃষকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সময়মতো সহায়তা না পেলে তাদের ধান পানিতে নষ্ট হয়ে যেত।

Facebook Comments Box

মন্তব্য করুন