RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

নেতানিয়াহুর গাজা নীতির সমালোচনায় সাবেক ইসরাইলি মন্ত্রী

ইতামার বেন গভির। ছবি: সংগৃহীত

সরাইলের সাবেক জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, দেশটি এখন ‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ হয়ে উঠেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা নীতির তীব্র সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একটি স্থানীয় রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে কট্টর ডানপন্থি এ রাজনীতিবিদ গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন,
“আমরা ‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ হয়ে গেছি, এবং আমি নিশ্চিত নই যে, আমরা এটি উপলব্ধি করতে পেরেছি কি না।”

তিনি আরও বলেন, “আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিরোধিতা করেছিলাম। কারণ, এটি পুরো পরিস্থিতিকে বদলে দিতে পারত।”

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে নেতানিয়াহুর নেওয়া সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বেন গভির বলেন,
“শুধুমাত্র বাহ্যিক চাপের ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। ইসরাইলের উচিত ছিল গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা পাঠানোর অনুমতি না দেওয়া। কারণ, এটি সরাসরি হামাসের সুবিধা বৃদ্ধি করে।”

বেন গভির গাজার ফিলিস্তিনিদের জন্য ‘স্বেচ্ছাসেবী অভিবাসন কর্মসূচি’ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন,
“আমাদের আজই স্বেচ্ছায় অভিবাসন উৎসাহিত করার জন্য একটি উদ্যোগ শুরু করা দরকার। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এখনো সময় আছে, কিন্তু ইসরাইলের স্বার্থে আমাদের হাতে কোনো সময় নেই।”

তিনি স্পষ্ট করে বলেন, যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ তিনি সরকারে ফিরবেন না।

গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেন বেন গভির। এরপর থেকেই তিনি গাজার ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছাসেবী অভিবাসন’ কর্মসূচির দাবি করে আসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১০

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১১

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১২

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

দাম কমলো জেট ফুয়েলের

১৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৭

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১৮

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০