RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ ফেব্রুয়ারী ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

চাকরিতে ফিরছেন আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুত দেড় হাজার পুলিশ সদস্য

ছবি ; সংগৃহিত

পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আপিল ট্রাইব্যুনালে জয়ী হওয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনরায় চাকরিতে বহাল করা হচ্ছে। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য প্রকাশ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের জন্য মোট ১,৫২২টি আবেদন গ্রহণ করা হয়েছিল। আবেদনকারীদের মধ্যে রয়েছেন—

  • কনস্টেবল: ১,০২৫ জন
  • নায়েক: ৭৯ জন
  • এএসআই/এটিএসআই: ১৮০ জন
  • এসআই/সার্জেন্ট/টিএসআই: ২০০ জন
  • ইন্সপেক্টর: ১০ জন
  • নন-পুলিশ সদস্য: ২৮ জন

আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে কমিটি তাদের সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।

যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ হেডকোয়ার্টার্স। তবে, যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি, তাদের পুনর্বহালের বিষয়টি আইনি সীমাবদ্ধতার কারণে সম্ভব হয়নি।

এছাড়া, যারা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহাল করাও আইনি জটিলতার কারণে বিবেচনা করা যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য গুরুতর অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করা সম্ভব হয়নি।

পুনর্বহাল হওয়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা পরিপন্থি আচরণ না করার জন্য সতর্ক করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। তারা যেন দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, সে বিষয়ে কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০