RCTV Logo স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারী ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নিল বিসিবি

ছবি: সংগৃহিত

সম্প্রতি শেষ হওয়া বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) নিয়ে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক সম্পর্কিত ইস্যুতে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সমালোচনার সম্মুখীন হয়েছিল। তবে এবার, সমালোচনা এড়াতে এবং বিপিএলে আরও বিদেশি ক্রিকেটার আনার জন্য বিসিবি নতুন একটি পদক্ষেপ নিয়েছে।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে বিপিএলের ড্রাফটে থাকা সব বিদেশি ক্রিকেটারের দায়িত্ব তাদের কাঁধে নেয়া হবে। এ সংক্রান্তে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সংশ্লিষ্ট জটিলতা এড়াতে তিনটি মূল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিসিবির তিনটি উদ্যোগ:

  1. বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনা
    বিপিএল ড্রাফটে থাকা বিদেশি ক্রিকেটারদের চুক্তি ও ম্যাচ ফির অর্থ স্বচ্ছভাবে ও সময়মতো পরিশোধের দায়িত্ব বিসিবি নেবে।
  2. সার্বিক লজিস্টিক্যাল সহায়তা
    বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় লজিস্টিক্যাল সহায়তা নিশ্চিত করবে বিসিবি।
  3. ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আর্থিক প্রটোকল উন্নয়ন
    খেলোয়াড়দের স্বার্থ ও পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া সুরক্ষিত করতে এবং আর্থিক প্রটোকল আরও উন্নত করার জন্য বিসিবি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ করবে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এ ধরনের পদক্ষেপ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে এবং স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দিতে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করবে। অর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১২

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৪

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৫

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৬

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৮

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৯

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

২০