RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন

ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ‘আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে লিভার ক্যানসার আক্রান্ত ছিলেন। গত ৪ মার্চ থেকে থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আসাদুজ্জামান অত্যন্ত বিনয়ী, নম্র ও পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন।’

‘তিনি শুধু দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই নয়, একজন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবেও সহকর্মীদের নিয়মিত পরামর্শ দিতেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

পুলিশের তরফে প্রয়াতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে বলে জানান তিনি।

আসাদুজ্জামান স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার মেয়ে রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পরীক্ষার্থী এবং ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত।

আসাদুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ছোট আজলদি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে এসআই হিসেবে পুলিশে কর্মজীবন শুরু করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

দেশকে অস্থিতিশীল করতে চাইলে যে দলেরই হোক ছাড় হবে না

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ

ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ, উৎপাদন নেমে ৩৮ মেগাওয়াটে

পুড়ে গেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে মোজতবার

শিক্ষক কোনো দলের নেতা নন: ডেপুটি স্পিকার

একটি জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করল সরকার

ভূমিহীন পরিবারগুলোকে খাসজমি দেওয়া হবে : ভূমিমন্ত্রী

ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা

১০

ইরান-সমর্থিত ইরাকি নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করল যুক্তরাষ্ট্র

১১

নাদান ২ ছাত্র সংগঠন, এডিটেড পোস্ট নিয়ে সংঘর্ষ : ফয়েজ আহমেদ তৈয়্যব

১২

রানা প্লাজা ট্র্যাজেডি : ১৩ বছরেও শুকায়নি ক্ষত

১৩

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ

১৪

রানার বয়স বিশ্বাস হচ্ছে না ল্যাথামের, মুস্তাফিজ-শান্ত’র প্রশংসা

১৫

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত

১৬

নামাজের সময়সূচি – ২৪ এপ্রিল ২০২৬

১৭

৮৭ কোটি টাকার রক ফসফেট আমদানি করবে সরকার

১৮

পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহিলা পরিষদের আলোচনা সভা

১৯

নিউজিল্যান্ডকে হারিয়ে দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের

২০