পরীক্ষামূলক
LIVE TV

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় স্বর্ণ ও কাতান শাড়ী জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চোরাকারবারীরা সীমান্ত পথে শাড়ী চোরাচালানের চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে ২০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে অনন্তপুর বিওপির একটি বিশেষ টহলদল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন পশ্চিম অনন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহজনক কিছু ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে টহলদল ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ২০ পিস ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা আপসহীন। তিনি বলেন, “চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সবসময় সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন