RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ২:০২ অপরাহ্ন

নব-নির্মিত মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন, সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের প্রত্যাশা

ছবিঃ আরসিটিভি

দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দিনাজপুর সীমান্তে নব-নির্মিত “মৌচোষা বিওপি”র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+ আনুষ্ঠানিকভাবে এই বিওপি উদ্বোধন করেন।

বিজিবি সূত্রে জানা যায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছে। কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী শূন্যরেখা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা থাকায় সেখানে একটি নতুন বিওপি স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে মৌচোষা এলাকায় এই বিওপি স্থাপন করা হয়েছে।

নতুন এই বিওপি চালুর ফলে সীমান্তে টহল ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে চোরাচালান দমন, মাদক পাচার রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে এটি কার্যকর ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবি সদস্যরা প্রতিকূল পরিবেশেও ২৪ ঘণ্টা দেশের সীমান্ত রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ ও অরাজকতা সৃষ্টির চেষ্টা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। পাশাপাশি জ্বালানি ও ভোজ্য তেলের পাচার ঠেকাতে চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এবং ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নব-নির্মিত “মৌচোষা বিওপি” চালুর মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সীমান্তবর্তী অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

লালমনিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট

নীলফামারী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু

যুক্তরাষ্ট্রের কাছে ১০০ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ফেরত চায় ইরান

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

১০

দিনাজপুরে সারের সিন্ডিকেট ভাঙতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

১১

এক মাসে হাম ও উপসর্গ নিয়ে ২০৬ শিশুর মৃত্যু

১২

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বাধীনতা পদক গ্রহণ করলেন স্বামী মনসুর হেলাল

১৩

দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন জায়মা রহমান

১৪

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

১৫

হারের পর ভিনিসিয়ুসকে রেখেই চলে গেলো রিয়ালের টিম বাস

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৮

বয়স ১৮ হওয়ার আগেই যত রেকর্ডের মালিক লামিনে

১৯

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

২০