RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গোলাপ মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নবম শ্রেণির এক ছাত্রী এবং আসামি তার প্রতিবেশী। গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গোলাপ মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে নিজ বসতবাড়িতে নিয়ে যায় এবং শোয়ার ঘরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তবে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় আসামি।

এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভিকটিমের পিতা বাদী হয়ে লালমনিরহাট সদর থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২৮)।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি আত্মগোপনে ছিল। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং এর গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩ আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল ৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত প্রায় ৯টা ৫০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার নর্থ বেঙ্গল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধর্ষণ মামলার পলাতক আসামি গোলাপ মিয়া (৩০), পিতা—জোনাব আলী, গ্রাম—পশ্চিম আমবাড়ি মহেন্দ্রনগর, থানা—লালমনিরহাট সদর, জেলা—লালমনিরহাটকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, হত্যা, ধর্ষণ, রাহাজানি ও মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ—হাসনাতকে স্পিকার

প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হবে: শিক্ষামন্ত্রী

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

‘গেম অফ থ্রোনস’ খ্যাত তারকা মারা গেছেন

বাড়ি পৌঁছে না দেওয়ায় কথা কাটাকাটি, ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যা

হঠাৎ রহস্যময়ী লুকে পরীমণি!

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

চীনের উপহারের হাসপাতাল ৫০০ বেড জেনারেল ও ৫০০ বেড বিশেষায়িত হবে- স্বাস্থ্য সচিব

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

নীলফামারীতে বাংলাদেশ-চীন হাসপাতাল প্রকল্পে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি দলের পরিদর্শন

১০

১৫ বিজিবির অভিযানে ডিজেল তেল ও ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১১

আবারও লেবাননে ইসরায়েলি বিমান হামলা

১২

আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতার আবেগঘন বার্তা

১৩

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

১৪

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

১৫

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁয়ের যুবক নিহত

১৬

ঠাকুরগাঁওয়ে বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

১৭

নাটোরে অবৈধ পেট্রোল ব্যবসা: তেল ও মোটরসাইকেল জব্দ

১৮

বুড়িমারী সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

১৯

নাটোরে স্বামী-স্ত্রীর ‘জিন্দা কবর’ রটনা, হাজারো জনতার ভিড়!

২০