RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত,বিজিবির তীব্র প্রতিবাদ ও লাশ হস্তান্তর

ছবিঃ আরসিটিভি

​লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীনস্থ ধবলগুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোঃ আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

​বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (০৮ এপ্রিল) মধ্যরাতে সাত-আট জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে গমন করেন। এসময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে প্রথমে সতর্কতামূলক গুলি চালায়। এক পর্যায়ে বিএসএফ সদস্য ও চোরাকারবারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর ফলে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মোঃ আলী হোসেন নিহত হন।

আজ সকাল ১১টায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস এর নিকটবর্তী সাতগ্রাম নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক জরুরি স্পট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী সৌরভ। ​বৈঠকে বিজিবির পক্ষ থেকে সীমান্তে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং বলা হয় যে, এ ধরণের হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ‘প্রোটেস্ট নোট’ প্রদান করা হয়েছে। ব্যাটালিয়ন ছাড়াও সেক্টর ও রিজিয়ন সদর দপ্তর থেকেও এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

​বিএসএফ কমান্ড্যান্ট দাবি করেন, নিহত ব্যক্তি চিহ্নিত চোরাচালানকারী ছিলেন এবং তারা বিএসএফ সদস্যকে আঘাত করায় আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে। তবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় বিএসএফ কমান্ড্যান্ট আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

​আইনি প্রক্রিয়া শেষে আজ রাত নয়টার দিকে সীমান্ত পিলার ৮৬৮/৩ এর নিকট বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ভারতের মাথাভাঙ্গা থানা পুলিশ বাংলাদেশের পাটগ্রাম থানা পুলিশের নিকট নিহতের মরদেহ হস্তান্তর করে। ​পরবর্তীতে পাটগ্রাম থানা পুলিশ নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের কাছে মরদেহটি বুঝিয়ে দেয়।

​তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কুড়িগ্রামে প্রথম বারের মতো পিয়াজের বীজ উৎপাদন

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ডিজেল জব্দ, আটক ১

রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা-মা

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

সিঙ্গেল নিলেন না মিলার, এক রানেই হারল দিল্লি

১৮ দিনে বনলতা এক্সপ্রেসের আয় কত?

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় আজ

১০

লিভারপুলকে উড়িয়ে সেমির পথে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

১১

আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া শুরু

১২

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

৪০ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা

১৪

আবু সাঈদ হত্যা মামলার ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

১৫

রংপুরসহ ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি আভাস

১৬

সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যার রায়, ট্রাইব্যুনালে ৬ আসামি

১৭

১০ জনের বার্সেলোনাকে হারিয়ে এগিয়ে গেল অ্যাতলেটিকো

১৮

হরমুজ প্রণালি আবারও বন্ধ, ফিরে গেল তেলবাহী জাহাজ

১৯

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

২০