RCTV Logo স্পোর্টস ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

আফ্রিকার দলগুলোকে নিয়ে হতে যাচ্ছে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ!

ছবিঃ সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। আইসিসি ইভেন্টের পর অন্যতম মর্যাদাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টে পরিণত হয়েছে এটি। এশিয়া কাপ থেকে অনুপ্রাণিত হয়ে ইউরোপেও এমন আয়োজনের পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। এবার জানা গেল, আফ্রিকার দলগুলোকে নিয়ে হতে যাচ্ছে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ।

আফ্রিকার দেশগুলোকে নিয়ে হবে এই টুর্নামেন্ট। আসর সফল করার লক্ষ্যে ইতোমধ্যেই জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) প্রধান তাভেংওয়া মুকুলানিকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। ২০২৭ সালের আগে এই আফ্রিকা টি-টোয়েন্টি কাপ চালু করার কোনো পরিকল্পনা তাদের নেই।

বর্তমানে আলোচনার টেবিলে আছে টুর্নামেন্টটির নানা দিক। বিশেষ করে আসরের সময় নির্ধারণ এবং দলগুলোর অংশ গ্রহণের জন্য যোগ্যতা বা যোগ্যতা অর্জনের প্রক্রিয়া নির্ধারণ। তবে এসবে দক্ষিণ আফ্রিকার বড় একটা প্রভবা থকাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ তাদের ব্যস্ত সূচি মেনেই টুর্নামেন্ট আয়োজন করতে হবে।

এই টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্রের বরাত দিয়ে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছে , ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নীতিগতভাবে এই ধারণার প্রতি আগ্রহী হলেও, প্রস্তাবিত কোনো টুর্নামেন্টে তারা তাদের প্রথম পছন্দের দল পাঠাতে পারবে কি না, তা নির্ধারণ করার জন্য তাদের নিজস্ব সূচিতে জায়গা প্রয়োজন।

আফ্রিকা কাপ মাঠে গড়ানোর আগে চলতি বছর ভিক্টোরিয়া ফলসে মোসি-ও-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে একটি ত্রি-সিরিজ হতে পারে। যেখানে জিম্বাবুয়ের পাশাপাশি নামিবিয়াও অংশ গ্রহণ করতে পারে। এটি আফ্রিকা কাপের পরিকল্পনা বাস্তবায়নের পাইলট প্রজেক্ট হতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা ইসরায়েলের, কয়েকশ হতাহত

ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী: সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

আফ্রিকার দলগুলোকে নিয়ে হতে যাচ্ছে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ!

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত ও আহত

রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে’

জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

বন্ধুর বিয়েতে অকটেন উপহার

সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণ

১০

শুক্রবার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

১১

নতুন সিনেমার পোস্টারে ভয়ঙ্কর লুকে আল্লু অর্জুন

১২

সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

১৩

আগামীকাল দেওয়া হবে আবু সাঈদ হত্যা মামলার রায়

১৪

নাটোরে কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

১৫

আবারও পর্দায় ফিরছে দর্শকপ্রিয় চরিত্র জ্ঞানী গণি

১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে

১৭

ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালককে জরিমানা

১৮

কালীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

চিলমারীতে ১শত টাকার পেট্রোল দেয়ার নির্দেশ, বাইকারদের বিক্ষোভে সিদ্ধান্ত বদল

২০