RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

ফের ফল আমদানি শুরু

ছবি: সংগৃহীত

দুদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে। অতিরিক্ত শুল্কারোপের কারণে বেনাপোলসহ সারা দেশে ফল আমদানি বন্ধ ছিল, যার ফলে সরকারের প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব আয় কমেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ভারতের পেট্রাপোল দিয়ে ৪০ ট্রাক ফল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

দেশে ফলের চাহিদা মেটাতে এবং সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে আমদানিকারকরা আজ থেকে আবারও ফল আমদানির সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমদানি খরচ বেড়ে যাওয়ায় খোলা বাজারের বিক্রেতারা দাম বাড়িয়েছেন। গত দুদিন ফল আমদানি বন্ধ থাকায় ইতোমধ্যেই বাজারে কেজিতে ফলের দাম বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা।

এর আগে কাস্টমস কর্তৃপক্ষ ২০ শতাংশ সম্পূরক শুল্ক আদায় করত, যার ফলে কেজিপ্রতি ফলে সরকারকে ১০১ টাকা রাজস্ব দিতে হতো। কিন্তু ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি নতুন নির্দেশনা জারি করে, যাতে শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করা হয়। এর ফলে কেজিপ্রতি কর ১৫ টাকা বেড়ে দাঁড়ায় ১১৬ টাকায়।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, “বেনাপোল বন্দর দিয়ে দুদিন ফল আমদানি বন্ধ থাকায় দেশের বাজারগুলোতে ফলের দাম কয়েকগুণ বেড়েছে। মূল্য বৃদ্ধি ও সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে ফল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আমদানিকারকদের দাবি, বর্ধিত শুল্ক আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি বন্ধ রাখা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান, “দুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার আবার ফল আমদানি শুরু হয়েছে। সংকট দূর করতে ফলের চালান দ্রুত ছাড়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১১

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১২

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৬

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৮

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৯

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

২০